Calcutta High Court: ছেলে-বৌমার বিরুদ্ধে বের করে দেওয়ার অভিযোগ, হাইকোর্টের নির্দেশে বাড়ি ফিরলেন বাঁকুড়ার বৃদ্ধা| Bangla News
হাইকোর্টের নির্দেশে অবশেষে ৪ মাস পর নিজের বাড়িতে ফিরলেন ৮৬ বছরের মহিলা। বাঁকুড়া শহরের পালিতবাগানের বাসিন্দা শেফালি দত্ত। স্বামীর মৃত্যুর পর চার মেয়ে ও দুই ছেলেকে নিয়ে একা হাতে সামলেছেন সংসার। মহিলার অভিযোগ, ২০০৫-এ ছোট ছেলের বিয়ের পর থেকেই অশান্তির শুরু। সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন ছোট ছেলে ও বৌমা। রাজি না হওয়ায় চলতি বছরের জুলাই মাসে মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আসানসোলে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মহিলা। গত ২৪ নভেম্বর হাইকোর্ট মহিলাকে বাড়ি ফেরানোর নির্দেশ দেয়। এরপর গতকাল বাঁকুড়া সদর থানার পুলিশের সাহায্যে বাড়ি ফেরেন অভিযোগকারিণী। তাঁর ছেলে-বৌমা অবশ্য সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

















