8 AM Show (2): ফাঁসিদেওয়ার ৩৬ নম্বর বুথে তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত এক
ফাঁসিদেওয়ার ৩৬ নম্বর বুথে তৃণমূল ও নির্দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এক নির্দল সমর্থক আহত হয়েছেন।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল দার্জিলিঙের বিজেপি বিধায়ক নীরজ জিম্বার বিরুদ্ধে। মাটিগাড়ার আঠারো খাই সাধন মোড় এলাকায় বিধায়কের গাড়ি আটক করেন নির্বাচনী আধিকারিকরা। মহকুমা পরিষদের নির্বাচনের আগে এলাকায় বহিরাগতরা ঢুকছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তার ভিত্তিতেই বিজেপি বিধায়কের গাড়ি আটক করা হয়। বিজেপি বিধায়কের আপ্ত সহায়কের দাবি, রঙ্গিয়াতে বিধায়ককে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে সাধন মোড় এলাকায় নিজের বাড়িতে এসেছিলেন গাড়ি চালক। তখনই গাড়ি আটকানো হয়।
দার্জিলিঙের সেন্ট জোসেফ কলেজে বুথের কাছে হামরো পার্টির ক্যাম্প। দেখতে পেয়ে সরিয়ে দিল পুলিশ।


















