Suvendu Adhikari: 'এক সপ্তাহের মধ্যে ২ পরিবারের কাছে যাব, কাউকে ছাড়া হবে না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নাবালিকাকে 'গণধর্ষণ', খুন, বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর SP অফিসে DGP, IG-সহ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, 'এই ধরনের ঘটনা যাতে রাজ্যে না ঘটে, তার ব্যবস্থা করতে হবে'। 'পুলিশ যা করার করছে, সমস্ত SP, CP-র সঙ্গে কথা বলেছি'। 'যারা পুলিশের গাড়ি ভেঙেছে, রেললাইন উপড়েছে, তাদের ছাড় নয়'। 'যারা ভোটে প্রত্যাখ্যাত হয়েছে, ভোটে হেরেছে, চিহ্নিত করা হয়েছে'। কাউকেই ছাড়া হবে না। 'রাজ্য সরকারের যা মনোভাব, তা মেনে চলতে হবে'। 'আগের দিন মিসিং ডায়েরি হয়েছিল, আমি সব খতিয়ে দেখেছি'। 'DGP-কে ৭২ ঘণ্টা সময় দিয়েছি, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেব'। 'এই সময়ের মধ্যে ১% শিথিলতা থাকলেও কড়া অ্যাকশন হবে'। কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।






















