CM Suvendu Adhikari: "আমি কিছু সাজেশন দিয়েছি", আজ স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুম পরিদর্শন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: "আমি কিছু সাজেশন দিয়েছি। মাননীয় মন্ত্রী নোট করেছেন। আমি বলেছি কিচেন পর্যন্ত মনিটরিং করতে। বাইরে পার্কিং... সেই জায়গাগুলি ঠিকঠাক করে দেখতে। হাসপাতালের পরিবেশ ও পরিষেবা ঠিকঠাক করার জন্য মনিটরিংয়ের দরকার আছে। আমার পরিচ্ছন্নতা দেখে ভালো লেগেছে", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর খোলনলচে বদলে দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার, স্বাস্থ্যভবনে কন্ট্রোল রুমে গেলেন তিনি। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা প্রদান থেকে হাসপাতাল দালাল-শূন্য করার পক্ষে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও।
এদিকে, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। এবার হাসপাতালে ভর্তি হওয়া রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী ICU-তে চিকিৎসাধীন। 'রোগীকে মেয়াদোত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়া হয়। মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গেছিল' অভিযোগ পরিবারের। রোগীর অবস্থা স্থিতিশীল, জানিয়েছেন হাসপাতাল সুপার।





















