Calcutta High Court : 'তদন্তে খুশি নয়', নিয়োগ দুর্নীতিতে গঠিত সিটের প্রধানকে তলব করল আদালত
ওএমআর শিট মামলায় সিবিআইয়ের তদন্তে আদালত একেবারেই খুশি নয়, জানালেন বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে গঠিত সিটের প্রধান অশ্বিন শেনভিকে তলব করল আদালত
আগামী সপ্তাহে বুধবার হাজির থাকার নির্দেশ। 'সিবিআই আধিকারিকদের নির্বোধের মত আচরণে আমি বিস্মিত', মন্তব্য বিচারপতির। 'সিবিআইয়ের এইসব আধিকারিকরা নির্লজ্জ', মন্তব্য বিচারপতির। 'এতবার এত আদালত থেকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সিবিআইকে, তাও হুঁশ ফিরছে না ?', প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
আগামী ২৭ শে সেপ্টেম্বর ফের শুনানি। 'একসময় প্রাথমিক শিক্ষা পর্ষদ মানিক ভট্টাচার্যর জমিদারি ছিল। তাঁকে সরিয়ে দেওয়ার পরেও এখন মানিক ভট্টাচার্যর কিছু অনুগামী গন্ডগোল করে যাচ্ছে। তারা সিবিআই-ইডির নজরদারিতে আছে, মন্তব্য বিচারপতির






















