Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
ABP Ananda LIVE : উত্তরপাড়ায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলা। পাল্টা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, ''আমরা অবশ্য এই ধরনের অভিযোগকে বিশ্বাস করি না। শেওড়াফুলিতে তাঁদের জনসভায় একশো লোক হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের দিয়ে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে আমরা মনে করি।”
আরও খবর..
দেড় কোটি মা-বোন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না: মমতা
মমতা বলেছেন, "আমি প্রথম ভ্যানিশ কুমার নাম দিয়েছিলাম। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। কিন্তু আমাদের আমলে লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেত। দেড় কোটি মা-বোন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। সবচেয়ে বেশি অত্যাচার করছে পুলিশ। শুধু ভ্যানিশ কুমারকে টার্গেট করলে হবে না, সঙ্গে সীমা খান্নাও আছেন।"
আরও খবর...
আপনারা মানুষের ভোটে জিতে থাকলে, অন্য দলকে কেন সভা করতে দেবেন না: মমতা
"আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। আপনারা মানুষের ভোটে জিতে থাকলে, অন্য দলকে কেন সভা করতে দেবেন না? মনে রাখবেন, দিল্লি কিন্তু টলমল, পাপ বাপকেও ছাড়ে না," শ্রীরামপুরের সভা থেকে আক্রমণ মমতার।






















