Abhishek Banerjee : DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজই শুনানির সম্ভাবনা
ABP Ananda LIVE :DJ-মামলায় আজ ভয়েস টেস্ট, হাইকোর্টে অভিষেক। হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ শুনানির সম্ভাবনা। অভিষেকের মামলার ভবিষ্যৎ কি? জানা যাবে আজ
বিচারপতি জয় সেনগুপ্ত আজ না এলে কোন এজলাসে শুনানি? কার এজলাসে হবে শুনানি, ঠিক করবেন প্রধান বিচারপতি। নতুন এজলাসে গেলে সেই বিচারপতি ঠিক করবেন মামলার ভবিষ্যৎ।
আরও খবর...
হাইকোর্টে ধাক্কা 'কালীঘাট-তৃণমূল'-এর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' নিয়ে হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?
হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা 'কালীঘাট-তৃণমূল'- (Kalighat TMC)এর। ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ। দ্রুত শুনানির আর্জি খারিজ বিচারপতি সৌগত ভট্টাচার্য। 'কাউকেই কোন বাড়তি সুবিধা নয়, তালিকা মেনেই শুনানি হবে', জানালেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।
দলীয় অ্যাকাউন্টে লেনদেন ফের চালু করতে আদালতের দরজায় কড়া নেড়েছেন মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) শিবির। গত ১৬ জুন, HDFC ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখা অরূপ বিশ্বাসের তরফে একটি চিঠি রিসিভ করে। তৃণমূল আমলের মন্ত্রী ও বিধায়ক নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান।

















