Jyotipriya Mallick: জ্য়োতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য় আদালতে আবেদন করতে পারে ইডি। ABP Ananda Live
Ration Scam: রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় গ্রেফতার প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। জোড়া বাড়িতে ২০ ঘণ্টার ম্য়ারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গতকাল গভীর রাতে বনমন্ত্রীকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রাত ৩টে ২৩ নাগাদ সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাঁকে। স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্যপরীক্ষার পর দুপুরে বনমন্ত্রীকে আদালতে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। গ্রেফতারির পর সরাসরি বিজেপি ও শুভেনদু অধিকারীর (Suvendu Adhikari) নাম করে তিনি গভীর ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন জ্য়োতিপ্রিয় মল্লিক। এদিকে, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যর গ্রেফতারির সময় ইডির আইনজীবী থাকা ফিরোজ এডুলজিকে নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ABP Ananda Live





















