Recruitment scam: শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে ৬ মাসে ৬ বার তলব ইডির | ABP Ananda LIVE
শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তলব ইডির । কালীঘাটের বাড়ি থেকে রওনা অভিষেকের । গত ১৭১ দিনে এই নিয়ে ষষ্ঠবার শিক্ষা নিয়োগ দুনীতিতে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব কেন্দ্রীয় এজেন্সির । ভোটের আগে অভিষেককে ঠেকাতেই বারবার নিশানা করা হচ্ছে, অভিযোগ শশী পাঁজার । ৩ অক্টোবর শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব করে ইডি । দিল্লিতে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সেদিন হাজিরা দেননি অভিষেক । '৯ অক্টোবর শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব করে ইডি' । আদালতে দাবি করেন অভিষেকের আইনজীবী । অভিষেককে ইডির কাছে সম্পত্তির খতিয়ান জমা দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট
আদালতের নির্দেশে ১০ অক্টোবর ইডি-র দফতরে নথি জমা দেন অভিষেকের প্রতিনিধি






















