Birbhum Violence: ষড়যন্ত্রের অভিযোগ রামপুরহাটকাণ্ডে ধৃত আনারুল হোসেনের | Bangla News
রামপুরহাট হত্যাকাণ্ডের পাঁচদিন পরে তদন্তে নামল সিবিআই। শনিবার একাধিক দলে ভাগ হয়ে বগটুই গ্রামে গিয়ে তথ্য ও নমুনা সংগ্রহ করে গোয়েন্দা সংস্থা। রামপুরহাট থানায় গিয়ে মামলার কেস ডায়রিও সংগ্রহ করে সিবিআই।
কীভাবে জীবন্ত পুড়িয়ে ৮ জনকে খুন? কীভাবে গ্রিল ভেঙে ঢুকে তাণ্ডব? থ্রি ডি স্ক্যানার দিয়ে তদন্তে ফরেন্সিক।
ঠিক কী হয়েছিল সেদিন রাতে? পুলিশ দমকল কর্মীদের কাছে জানতে চাইল সিবিআই। নেওয়া হল এফআইআরের নথি।
রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। তদন্তে সহযোগিতার কথা বলেও সিবিআই-বিজেপির আঁতাতের অভিযোগে সরব তৃণমূল।
এবার ষড়যন্ত্রের অভিযোগ রামপুরহাটকাণ্ডে ধৃত অপসারিত তৃণমূল ব্লক সভাপতির।





















