Panchayat Election: সন্ত্রাস-বিধ্বস্ত ভাঙড়ে রাজ্যপাল, সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথাও বললেন | ABP Ananda LIVE
সন্ত্রাস-বিধ্বস্ত ভাঙড়ে (Violence-Hit Bhangar) রাজ্যপাল। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। সন্ত্রাস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন তিনি। কাঁঠালিয়ার বিজয়গঞ্জ বাজার ঘুরে দেখেন। গতকাল এখান থেকেই লাগাতার গুলি ও বোমা চলে। স্থানীয় বাসিন্দাদের একাংশ রাজ্যপালের কাছে অভিযোগ জানান, সওকত মোল্লার প্ররোচনায় বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয়েছে। এলাকার পরিস্থিতি ঘুরে দেখা ছাড়াও, ভাঙড় ২ নং বিডিও অফিসে যান রাজ্যপাল। সেখানে ব্লক আধিকারিকের সঙ্গে কথা বলেন। তবে, রাজ্যপালের ভাঙড় সফরের মধ্যে স্পটে দেখা যায়নি কোনও শীর্ষ পুলিশ কর্তাকে। রাজ্যপালকে পরিস্থিতি ব্রিফ করেন এসআই পদমর্যাদার অফিসার।






















