এক্সপ্লোর
Howrah : পয়গম্বর বিতর্কে অশান্তির পর থমথমে পাঁচলা, রাস্তায় রাস্তায় পুলিশ পিকেট
পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের। গতকালের অশান্তির পর আজ থমথমে হাওড়ার পাঁচলা। রাস্তায় রাস্তায় পুলিশ পিকেট। অশান্তি ঠেকাতে মজুত রাখা হয়েছে পুলিশের বজ্র ভ্যান। গতকাল গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। ডোমজুড় থানাতেও যান তিনি। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। পাঁচলা ও জগৎবল্লভপুর থানা এলাকায় বুধবার পর্যন্ত বলবৎ থাকবে ১৪৪ ধারা।
জেলার
আর জি কর-এর পর এবার কি কামদুনি ফাইলস খোলার অপেক্ষা? বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যে মিলল তেমনই ইঙ্গিত
সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের !
বাহারি পদে ব্রেকফাস্টে সারতে চান? রকমারি মেনু ব্রেকফাস্ট সাজিয়েছে আউধ ১৫৯০-এর দেশপ্রিয় পার্কের আউটলেট
'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
আরও দেখুন






















