Howrah News: গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শালিমার, একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত শালিমার, একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। ২ গোষ্ঠীর সংঘর্ষ, ইটবৃষ্টি, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল র্যাফ, লাঠিচার্জ। শালিমার স্টেশনের বাইরে ৫ নম্বর গেটে সংঘর্ষ, ভাঙচুর । শালিমার স্টেশনের বাইরে একের পর এক দোকান, বাড়ি ভাঙচুর। এলাকা দখলের লড়াইয়ে অশান্ত শালিমার, নামল র্যাফ। মোবাইলের দোকানে বচসা থেকে গন্ডগোল, দাবি পুলিশের।
আরও খবর..
বারুইপুরের চম্পাহাটি হাড়ালে একটি দেহ পুকুরে ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায়। আশেপাশে গ্রামবাসীরা জানান সকালে স্থানীয়রা বল খেলতে এসে দেখতে পায়। এর পর বারুইপুর পুলিশেকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়, এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়। মৃতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রাজনীতিকে দূরে সরিয়ে এদিন ভাই ফোঁটার পার্বণে সামিল হয়েছেন রাজনীতিকরাও। হুগলির সিঙ্গুরের রতনপুরের বাড়িতে দিদি-বোনেদের কাছ থেকে
ভাইফোঁটা নিলেন মন্ত্রী বেচারাম মান্না। ধান-দূর্বা দিয়ে আশীর্বাদের পাশাপাশি, চলল মিষ্টিমুখ।





















