Jadavpur Incident: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে মিছিলে হাঁটলেন জখম ইন্দ্রানুজের বাবা
ABP Ananda Live: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে অধ্যাপকদের মিছিল। মিছিলে হাঁটলেন জখম ইন্দ্রানুজের বাবা।
যাদবপুরকাণ্ডের জের, মিনার্ভা রেপার্টরি ছাড়লেন নাট্যকর্মী স্বাগতা চক্রবর্তী। 'যাদবপুরের ঘটনা পরে ব্রাত্য বসুর অধীনে শিল্পী হিসেবে যুক্ত থাকা সম্ভব নয়'। মিনার্ভার নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সচিবকে ইস্তফা পত্রে লিখলেন অভিনেত্রী। ব্রাত্য বসু মিনার্ভা রেপার্টারির চেয়ারম্যান। স্বাগতাকে শুভেচ্ছা, ভালো কাজ করো, বড় হও, প্রতিক্রিয়া ব্রাত্য বসুর।
‘পৃথিবীর সব প্রেম…,’ গরুর গাড়িতে বরকনে, দেখতে উপচে পড়া ভিড়, নতুন সূচনা নিবেদিতা-জীবনানন্দর
সাতপাক ঘুরে চারহাত এক হলেও, আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঙালির বিবাহ অনুষ্ঠানেও। বিয়ের আচারানুষ্ঠান থেকে বরযাত্রী, উদযাপন, সবেতেই বিশ্বায়নের ছোঁয়া। কিন্তু পূর্ব বর্ধমানের এক যুগল সেই স্রোতে গা ভাসালেন না মোটেই। বরং নিজেদের বিবাহে সাবেকি ও গ্রাম্য সংস্কৃতির ধারা বজায় রাখলেন তাঁরা। গরুর গাড়িতে চেপে বিয়ে করতে গেলেন বর। নববধূ শ্বশুরবাড়িও এলেন সেই গরুর গাড়িতে চেপেই। (Bullock Cart for Wedding Procession)
পূর্ব বর্ধমানের আউশগ্রামের ভেদিয়ার বাসিন্দা জীবনানন্দ দে। পরিবারের একমাত্র সন্তান তিনি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আউশগ্রামের গোবিন্দপুরের বাসিন্দা তাঁর স্ত্রী নিবেদিতা। তাঁরা এক ভাই-একবোন। পড়শানো চলছে নিবেদিতা, চাকরির পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। তাঁর বাবা স্কুল শিক্ষক। জীবনানন্দ এবং নিবেদিতার বিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। গরুর গাড়িতে চেপে জীবনানন্দের বিয়ে করতে যাওয়া এবং পরদিন নববধূ নিবেদিতাকে নিয়ে গরুর গাড়িতে চেপেই বাড়ি ফেরা, সেই ভিডিও ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়। (Purba Bardhaman News)





















