Jodhpur Park: গরমে গলদঘর্ম, তার মধ্যে লোডশেডিং, কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ বাসিন্দাদের
Jodhpur Park: একে গরমে গলদঘর্ম পরিস্থিতি, তার মধ্যে লোডশেডিং (Loadshedding)। প্রতিবাদে স্থানীয় কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের যোধপুর পার্কের গোবিন্দপুর ও দাসনগরের বাসিন্দারা। অভিযোগ, শনিবার সকাল ১১টা থেকে দুই এলাকায় বিদ্যুৎ নেই। শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য পাখা ঘুরলেও, রাতে আবার বিদ্যুৎ চলে যায়। গতকাল সকালে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ থাকলেও, বিকেলে ফের বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা এলাকা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাসের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে, রাতে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। কাউন্সিলরের দাবি, CESC জানিয়েছে, গরমে প্রায় প্রত্যেক বাড়িতে এসি চলার কারণে ট্রান্সফর্মারের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। তাই এই বিপত্তি।






















