Purba Medinipur:নন্দীগ্রামের কালীচরণপুরে বোমা বিস্ফোরণ!মজুত বোমা থেকে বিস্ফোরণ ঘটেছে ,অনুমান পুলিশের
ABP Ananda LIVE : নন্দীগ্রামে কালীচরণপুরে এক মহিলার বাড়ির পিছনে বিস্ফোরণের ঘটনায়, মহিলা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।মজুত বোমা থেকে বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান পুলিশের। মহিলা বাড়িতে একাই থাকতেন,বাড়ির পিছনে সাফাই করতে গিয়ে বিস্ফোরণ শব্দ, আহত মহিলাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
আরও খবর...
বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত, উড়ে এল জুতো !
আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েই বিক্ষোভের মুখে সুকান্ত, ১০০ দিনের কাজের টাকার দাবিতে উঠল 'চোর' স্লোগান !বজবজে গিয়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। ১০০ দিনের কাজের টাকার দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। বিজেপি রাজ্য সভাপতিকে 'চোর' স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, সুকান্ত লক্ষ্য করে জুতো। এদিন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।





















