Kanchanjungha Express: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কীভাবে আচমকা কালো ধোঁয়া?
ABP Ananda LIVE : চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আচমকা ধোঁয়া! আতঙ্কে যাত্রীরা। ধোঁয়া বের হতে দেখে হাওড়া-বর্ধমান কর্ডলাইনের বেলমুড়িতে দাঁড় করানো হয় ট্রেনটি
আরও খবর,
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নোটিস খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এখনই কোনও পদক্ষেপ করতে পারবে না দমকল। ৩১ আগস্ট ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের এই বহুতলে যান দমকল আধিকারিকরা। বিল্ডিংয়ে ঢোকার মুখেই একটি শেড নিয়ে আপত্তি জানান দমকলের অফিসার। এই বহুতলেরই সাত ও আট তলায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। এরপরই দমকলের তরফে নোটিস দিয়ে বলা হয়, সাত ও আট তলায় অগ্নি নির্বাপণ বিধি মানা হয়নি। 'ফায়ার সেফটি সার্টিফিকেট' এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা পুনর্নবীকরণ করা হয়নি। মালিকপক্ষকে শুনানিতে ডাকা হলেও তারা হাজির হননি। অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দেয় দমকল। এনিয়ে 'কালীঘাট তৃণমূল' এর তরফে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বুধবার সেই মামলার শুনানি ছিল।





















