BJP News: উত্তম দাসের বাড়ি গেলেন অর্জুন, একমঞ্চে দেখে অনুষ্ঠান ছাড়লেন কৌস্তভ, ব্যারাকপুরে তুঙ্গে জল্পনা
তৃণমূল ছাড়তেই ব্যারাকপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে গেলেন অর্জুন সিং। কয়েক ঘণ্টা পরে ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। সঙ্গে সঙ্গে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। ভোটে ভরাডুবির পর তৃণমূলে ভাঙন অব্যাহত। এই আবহে জল্পনা বাড়িয়ে দলত্যাগী তৃণমূল নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন পদত্যাগী চেয়ারম্যানের বাড়িতে গেলেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। এর কয়েক ঘণ্টা পরেই ব্যারাকপুরের একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল দু'জনকে। যা দেখে আবার বেজায় চটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। তড়িঘড়ি অনুষ্ঠানস্থল ছেড়ে বেড়িয়ে গেলেন! গত সপ্তাহে ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন উত্তম দাস। কাউন্সিলর পদ ছাড়েন...দল থেকেও ইস্তফা দেন এই তৃণমূল নেতা। এই প্রেক্ষাপটে রবিবার উত্তম দাসের বাড়িতে যান প্রাক্তন দলীয় সতীর্থ, বর্তমানে বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং।

















