West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
West Bengal News Live Updates: খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে। ধৃতের থেকে উদ্ধার হয়েছে শুভেন্দু অধিকারীর লোকেশন সংক্রান্ত তথ্য, খবর STF সূত্রে।
LIVE

Background
নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ছাত্র আন্দোলন। আবেদন নয়, দেশ লজ্জিত বলে এবার কড়া বার্তা প্রধানমন্ত্রীর।
বর্ধমান থেকে শেহজাদ ভাট ঘনিষ্ঠ জঙ্গি হামিম গ্রেফতার। পাক গুপ্তচর সংস্থা ISI-যোগের অভিযোগ। সাতসকালে রেনেসাঁ আবাসনের জিম থেকে তুলল বেঙ্গল STF.
অভিজাত আবাসনে গা ঢাকা, নিশানায় মুখ্যমন্ত্রী? নির্দেশ ছিল লোকেশন ট্র্যাকিংয়ের, মিলেছে মোবাইল চার্ট, দাবি এসটিএফের।
বড় হামলার ছক কষছিল জঙ্গিরা? ISI-এর নির্দেশে রাজনীতিকদের উপর নজরদারি, গুরুত্বপূর্ণ এলাকায় রেকি। রিক্রুটও করত হামিম, দাবি পুলিশের।
পোশাক কারখানার কর্মী, তাও কখনও IT কর্মী, কখনও অধ্যাপকের পরিচয়! মন্তেশ্বর, হাওড়ার পিলখানা হয়ে বর্ধমানে! খাগড়াগড়ের ধাঁচে ভাড়ার ফ্ল্যাটেই ঘাঁটি।
কোথায় কোথায় হামলার ছক ছিল জঙ্গিদের? নিশানায় ছিল কারা? আন্তর্জাতিক যোগ দেখছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গে জঙ্গি গ্রেফতারে তোলপাড়ের মধ্যেই কাশ্মীরে লস্কর হানা। কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা। একজনের মৃত্যু, একজন আহত।
শুধু সোনা-টাকাতেই ১৫০ কোটি! একের পর এক অট্টালিকা, ফার্ম হাউস, পেট্রোল পাম্প, পার্কিং লট থেকে ২৪২টি গাড়ি! পুলিশি অভিযানে টুলুর সাম্রাজ্যের হদিশ।
প্রশাসনিক প্রধানের মদতেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি। টুলুর কালো কারবার নিয়ে সরাসরি মমতাকে নিশানা মুখ্যমন্ত্রীর।
টুলুর ছাপাখানাতেই তৈরি হত নকল DCR. রাজকোষ থেকে চুরি হত কোটি কোটি টাকা। বীরভূমে একদা কেষ্ট ঘনিষ্ঠের একের পর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি।
কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ, কিন্তু কোথায় টুলু ওরফে নাজিমুদ্দিন? অভিষেকের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
বীরভূমে সোনা-টাকার পাহাড়! সব্যসাচী দত্তেরও স্বর্ণ ভাণ্ডার! শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ ১২ জায়গায় ইডির অভিযান। কিন্তু তল্লাশিতে কী পাওয়া গেল? প্রশ্ন কুণালের।
অনুমতি ছাড়াই অভিষেকের সেবাশ্রয়ে USG মেশিন ব্যবহার। নোদাখালির একটি ক্লিনিকের লাইসেন্স বাতিল। মেয়াদ উত্তীর্ণ ওষুধ নিয়ে ক্যাম্পে অভিযান।
এনসিপিআইতে গিয়ে এনডিএকে সমর্থন। এবার প্রধানমন্ত্রীর সাক্ষাতে শতাব্দী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জুন।
তৃণমূল ত্যাগী মুর্শিদাবাদের ৩ সাংসদ কি আবার বিদ্রোহী? জল্পনা বাড়ালেন সৌগত।
বাম আমলে বিতাড়ন, ১৯ বছর পরে বিজেপি জমানায় কলকাতায় ফিরলেন তসলিমা।
প্রায় ২ দশক পরে কলকাতায় তসলিমার প্রত্যাবর্তন।
১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ। তারাতলা গোডাউন বিপর্যয়ের পরেই স্থগিতাদেশ। ৩১ জুলাইয়ের বদলে সেই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল সরকার।
আজ থেকেই জাতিভিত্তিক জনগণনা শুরু। প্রথম ১৫দিন অনলাইনে সেলফ এনুমারশন। ১৬ অগাস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন, জানালেন DM.
কমনওয়েলথ গেমসে জুডোয় প্রথম ভারতীয় মহিলা হিসাবে সোনা জিতলেন ত্রিপুরার অস্মিতা দে। স্বর্ণোজ্জ্বল পারফরম্যান্স। চিরস্মরণীয় হয়ে থাকবে অবদান। অভিনন্দন প্রধানমন্ত্রীর।
কমনওয়েলথ গেমসে জুডোতে ভারতের জোড়া সোনা আনলেন অস্মিতা দে, হর্ষ সিং। ভারত্তোলনে রুপো লাভপ্রিত সিংয়ের। ডিসকাসে সীমা কালিরাম্মার ব্রোঞ্জ।
প্রয়াত ইতালির ফুটবল কিংবদন্তী, বিশ্বকাপজয়ী ফ্রাঙ্কো বারেসি। বয়স হয়েছিল ৬৬। বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার বারেসি আজীবন খেলেছেন AC মিলান-এ।
West Bengal News Live: ২০২৪ সালে হামিমের সঙ্গে সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয় অর্পিতার
২০২৪ সালে হামিমের সঙ্গে সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে যোগাযোগ হয় অর্পিতার। ধীরে ধীরে গাঢ় হয় বন্ধুত্ব। গড়ে ওঠে সম্পর্ক। রাজনৈতিক নেতাদের সম্পর্কে খুঁটিনাটি তথ্য তাঁদের পরিচিতদের কাছ থেকে সংগ্রহ করে পাকিস্তানে পাচার করা ছিল অর্পিতার অন্যতম অ্যাসাইনমেন্ট। বিভিন্ন অ্যাপের মাধ্যমেই যোগাযোগ চলত হামিম ও অর্পিতার।
West Bengal News Live Updates: টুলু মণ্ডলের আরও সম্পত্তি বাজেয়াপ্ত, সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট ১৮৬ কোটি বাজেয়াপ্ত
নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের আরও সম্পত্তি বাজেয়াপ্ত। সোনা ও নগদ টাকা মিলিয়ে মোট ১৮৬ কোটি বাজেয়াপ্ত। পাথর সম্রাট টুলুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ৪২ কোটি টাকা ফ্রিজ। নগদ ও ব্যাঙ্ক মিলিয়ে মোট ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত। সোনা ও টাকা, সব মিলিয়ে মোট বাজেয়াপ্ত টাকার অঙ্ক ১৮৬ কোটি টাকা। এছাড়াও ৩০০ বিঘা জমিতে টুলুর ২১টি সম্পত্তির হদিশ। ৭টা বাড়ি, ১টি ফার্ম হাউস, ১টি পার্কিং লট, ২টি পেট্রোল পাম্পের হদিশও পাওয়া গিয়েছে। এর পাশাপাশি অডি, BMW, ট্রাক, ক্র্যাশার-সহ বাজেয়াপ্ত হয় ২৪২টি গাড়ি।






















