Kolkata Fire Incident:ফের পার্ক সার্কাসে অগ্নিকাণ্ড।রাত ১২টা নাগাদ পার্ক সার্কাসে এক বন্ধ অফিসে আগুন
ABP Ananda Live: ফের পার্ক সার্কাসে অগ্নিকাণ্ড। রাত ১২টা নাগাদ পার্ক সার্কাস সেভেন পয়েন্টে পার্ক প্যালেসের দোতলায় বন্ধ অফিসে আগুন লাগে। ওই বাড়িতে রেসিডেন্সিয়াল ফ্ল্যাটও রয়েছে। আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। নিজেরাই তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের ৬টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই বন্ধ অফিসে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। গতকাল পার্ক সার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন আগে। তারপর রাতে ফের পার্ক সার্কাসের পার্ক প্যালেসে বন্ধ অফিসে আগুন।
সিভিক সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড, রায় নিয়ে কী বলছেন বাদশা মৈত্র এবং দেবলীনা দত্ত?
আর জি কর মামলায় দোষী সাবস্ত্য সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। পাশাপাশি তিনি এও বলেছেন, আর জি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। এই রায় এবং বিচারকের মন্তব্য প্রসঙ্গে কী বলছেন অভিনেতা বাদশা মৈত্র এবং অভিনেত্রী দেবলীন দত্ত...
আর জি কর মামলায় রায় প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেছেন, 'নির্যাতিতার পরিবার এবং আমার বিশ্বাস রাজ্যের কোনও মানুষই খুশি নন। তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে, তদন্তে কী কী ঘটনা তুলে এনেছে, কীভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়েছে, তার ভিত্তিতে একজন বিচারক সিদ্ধান্ত নেন। আমার প্রশ্ন সিবিআই- এর কাছে তারা তাদের তদন্তে কী করেছে? তাদের তদন্তে যে এতগুলো কেন, নির্যাতিতার মা-বাবা যে এতগুলো প্রশ্ন করেছেন, তার উত্তর সিবিআই দিতে পারেনি। সিবিআই কী তদন্ত করল যে বিচারক এরকম নৃশংস ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে পারলেন না। আগামী দিনে সিবিআইকেই উত্তর দিতে হবে। আর উত্তর দিতে না পারলে তাদের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে।'





















