Kolkata News Live: ফের কলকাতার রাস্তায় ধস। রাস্তায় ধস নেমে তৈরি হয়েছে গভীর গর্ত।
ABP Ananda Live: ফের কলকাতার রাস্তায় ধস। রডন স্ট্রিট ও ময়রা স্ট্রিটের ক্রসিংয়ে ধস। রাস্তায় ধস নেমে তৈরি হয়েছে গভীর গর্ত। 'দিন দশেক আগে ওই রাস্তায় ধস নামে'। 'এখনও কোনও মেরামতির কাজ শুরু হয়নি'। 'ধসের ফলে তৈরি হওয়া গর্তে লোহার পাত চাপা দিয়ে রাখা হয় দিনের বেলায়'। 'এই অবস্থাতেই ওই রাস্তায় দিনের বেলা যান চলাচল করে'। 'রাতে ওই লোহার পাত খুলে গর্তটিকে ঘিরে ব্যারিকেড করা হয়', দাবি স্থানীয়দের। মঙ্গলবার রাতে রাস্তায় ধস নামে, দাবি ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যের। 'ওই এলাকায় নিকাশি দফতরের কাজ চলছে'। 'ধস মেরামতির কাজের জন্য অনুমতি পেতে সময় লেগেছে'। 'অবশেষে আজ পুলিশের অনুমতি মিলেছে'। রাতেই মেরামতির কাজ শুরু হবে, দাবি ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।




















