এক্সপ্লোর
Mamata Banerjee: গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়, সাগরে নতুন হেলিপ্যাডের উদ্বোধন করলেন | Bangla News
গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর এই সফর। ডুমুরজলার আদলে সাগরে তৈরি হয়েছে নতুন হেলিপ্যাড। হেলিপ্যাডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এদিন একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, কপিল মুনির আশ্রমে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। মেলা প্রাঙ্গণের প্রস্তুতি খতিয়ে দেখার ফাঁকে স্থানীয়দের সঙ্গে কথা বলারও সম্ভাবনা রয়েছে। রাতে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। আগামীকাল তাঁর কলকাতায় ফেরার কথা।
জেলার
"সারা দুনিয়াতে তাঁর পক্ষে জনমত তৈরি হয়েছে...", চিন্ময়কৃষ্ণ প্রভু প্রসঙ্গে দিলীপ ঘোষ
আরও দেখুন





















