Narendra Modi: দেশজুড়ে নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উদ্যাপন | ABP Ananda LIVE
নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন দেশজুড়ে উদ্যাপন করা হচ্ছে। নতুন দিল্লির দ্বারকায় আন্তর্জাতিক কনভেনশন এবং এক্সপো সেন্টার যশোভূমির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও সূচনা করেন তিনি। আগামী বছর লোকসভা ভোট। তা মাথায় রেখে এবার প্রধানমন্ত্রীর জন্মদিনে শুরু হতে চলেছে PM বিশ্বকর্মা প্রকল্প। এই প্রকল্পে OBC সমাজের শিল্পী ও কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।প্রধানমন্ত্রীর জন্মদিনে চালু হবে আয়ুষ্মান ভব প্রকল্পও। এর মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরির ওপরে জোর দেওয়া হবে। বিজেপির তরফেও দেশজুড়ে মোদির জন্মদিন পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। নমো অ্যাপের মাধ্যমে সেবা ভব কর্মসূচি পালন করবে গেরুয়া ব্রিগেড। এ রাজ্যেও মোদির জন্মদিন পালন। সল্টলেকে বিজেপি পার্টি অফিসে মিষ্টি বিলি করে সেলিব্রেশন। নন্দীগ্রামে মন্দিরে পুজো ও লাড্ডু বিলি করলেন শুভেন্দু অধিকারী।
























