এক্সপ্লোর

Panchayat Election 2023: গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট

গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ও রাজ্য সরকারের। শুধু স্পর্শকাতর জেলায় নয়, আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই আসছে কেন্দ্রীয় বাহিনী, অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাতে হবে, নির্দেশ প্রধান বিচারপতির। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন জানাবে কমিশন। তৎক্ষণাৎ বাহিনী দিতে হবে কেন্দ্রকে। নির্দেশ প্রধান বিচারপতির। বাহিনীর খরচ বহন করবে কেন্দ্র। জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

স্পর্শকাতর এলাকা বেছে নিয়ে আদালতে জানানো নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের তরফে বাড়তি সময় নেওয়ায় যথেষ্ট ক্ষোভপ্রকাশ করে কলকাতা হাইকোর্ট। দুপুরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রয়োজনে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। যদিও মনোনয়ন শেষের দিন গড়িয়ে গেলেও রাজ্য নির্বাচন কমিশনের তরফে তালিকা পেশ না করাতেই গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসার সিদ্ধান্ত জানিয়ে দিলেন। আর দেরি করলে প্রাণহানি, ক্ষয়ক্ষতি বাড়বে বলেই আশঙ্কাও প্রকাশ করে কলকাতা হাইকোর্ট। তাই গোটা রাজ্যে কীভাবে কেন্দ্রীয় বাহিনী আনা হবে পঞ্চায়েত নির্বাচনে, কারা খরচ দেবে, সেই সংক্রান্ত নির্দেশ জারি করল আদালত।

প্রসঙ্গত, গত ১৩ জুন কলকাতা হাইকোর্ট স্পর্শকাতর এলাকা বেছে নিয়ে কেন্দ্রীয় বাহিনী আনার বিষয়টি বিবেচনা করার বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছিল। কিন্তু তা নিয়ে কমিশনের কাজে আদালত যে খুশি নয়, সেটা রায় জারির মাঝে বুঝিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্ট কমিশনকে জানিয়েছিল, স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে। পাশাপাশি যেখানে রাজ্য পুলিশ কম, সেখানেও যেন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়। মাঝে দু'দিন কোনও পদক্ষেপ না করার পর কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য-কমিশন আদালতে পুর্নর্বিবেচনার জন্য গেলে ক্ষুব্ধ হয় আদালত। যারপরই প্রাথমিক হুঁশিয়ারির পর গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচনের নির্দেশ জানায় আদালত। পাশাপাশি রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে রাজ্য-কমিশন যেতে পারে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ভিডিও জেলার

Kalyan on NCPI:
"উপর থেকে মোদি-শাহ বলে দিক, এই ২০ জনকে তোমরা নিয়ে নাও", NCPI সাংসদদের উদ্দেশে কল্যাণ
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget