Ananda Sakal i: স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে, ED’র রেডারে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। Bangla News
স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে, ED’র রেডারে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। আমেরিকা থেকে ফিরতেই কল্যাণময় ভট্টাচার্যকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় সংস্থা। CGO কমপ্লেক্সে ED’র দফতরে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের প্রায় ৫ ঘণ্টা বয়ান রেকর্ড করা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি করা হয়েছে এই বিশাল স্কুল, যার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এই স্কুল তৈরিতে টাকার উৎস ঘিরেও শুরু হয়েছে তদন্ত। ইডি আদালতে পেশ চার্জশিটে দাবি করেছে, ১৫ কোটি টাকা দিয়ে বানানো হয়েছিল পিংলার BCM ইন্টারন্যাশনাল স্কুল। কিন্তু, খাতায় কলমে তা ৪ কোটি ৩৮ লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে। ১৪ সেপ্টেম্বর, পিংলার BCM ইন্টারন্যাশনাল স্কুলে তল্লাশি চালান ED’র আধিকারিকরা।






















