এক্সপ্লোর
Chaitali Tiwari: বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে ফের বাড়িতে গেল পুলিশ। Bangla News
আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিলি অনুষ্ঠানে ৩ জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করতে ফের বাড়িতে গেল পুলিশ। গত ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালির ওয়ার্ডেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় FIR-এ নাম থাকা আরও কয়েকজনকে পুলিশের তরফে নোটিস পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য জিতেন্দ্রর বাড়িতে যায় পুলিশ। বাড়ি তালাবন্ধ থাকায় ওইদিন ফিরে আসে।
জেলার
"সবটা শুনে অভিষেক বলল...", চাঞ্চল্যকর দাবি মদন মিত্রের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















