এক্সপ্লোর
Durgapur: সিপিএম কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশ কর্মীর বিরুদ্ধে
মহম্মদ সেলিমের জনসভার জন্য প্রচার করায়, সিপিএম কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পুলিশ কর্মীর বিরুদ্ধে। দুর্গাপুর নিউটাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেছেন পেশায় অটো চালক ওই সিপিএম কর্মী। ঘটনার প্রতিবাদে পথে নামল বামেরা। এদিন এলাকায় বাইক মিছিল করে সিপিএম। থানা থেকে কেউ যায়নি, অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। পুরভোটের দাবি, আবাস-দুর্নীতির প্রতিবাদ-সহ একাধিক ইস্যুতে ১২ জানুয়ারি দুর্গাপুরে সভা রয়েছে মহম্মদ সেলিমের। তৃণমূলের কটাক্ষ, সভায় লোক না হওয়ার আশঙ্কায় নাটক করছে বামেরা। সিপিএমের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
জেলার
সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















