এক্সপ্লোর
Tapas Roy: তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে হানা ইডি-র আধিকারিকদের | ABP Ananda LIVE
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির (Recruitment Scam)তদন্তে বরানগরের (Baranagar) তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) বাড়িতে হানা দিল ইডি (ED)। সূত্রের খবর, তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। আজ সকাল ৬.৪০ নাগাদ তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের (Bowbazar) বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, ১০৬ বউবাজারের বাড়িতে ঢোকার পর, সিঁড়ি দিয়ে উঠে সোজা ওপরে তাপস রায়ের ঘরে চলে যান ইডি-র আধিকারিকরা। বউবাজারের যে আবাসনে তাপস রায় থাকেন, সেখানে বাড়ির নীচেই রয়েছে তাঁর একটি অফিস। তৃণমূল বিধায়কের সেই অফিসেও এদিন তল্লাশি অভিযান চালায় ইডি। ABP Ananda LIVE
জেলার
দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD
'নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে', তারাতলা বিপর্যয়ের পর বললেন মুখ্যমন্ত্রী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion

















