Mamata Banerjee: 'রবিবারের মধ্যে দোষীর ফাঁসি দিতে হবে'। সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়ে ধর্নার ডাক মমতার
ABP Ananda LIVE: আর জি করের নারকীয় ঘটনায় (RG Kar Incident)দোষীদের ফাঁসির দাবি জানিয়ে, আজ পথে নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। মৌলালি (Moulalai)থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে, ফের ভাঙচুরের জন্য় বাম-রামকে দায়ী করেছেন মুখ্য়মন্ত্রী। বললেন, 'আর জি কর মেডিক্যালে ভাঙচুর করেছে সিপিএম-বিজেপি। প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন সেকেন্ড ফ্লোরে।
আর জি কর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অমিত শাহকে চিঠি সুখেন্দুশেখরের। নারী নির্যাতন রুখতে আরও কড়া আইন আনার দাবি তৃণমূল সাংসদের। নারী নির্যাতনের অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নিতে আইনি সংস্থানের দাবি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সশস্ত্র নারী সুরক্ষা বাহিনীও গড়ার দাবি সুখেন্দুশেখর রায়ের। 'প্রত্যেক জেলায়। অন্তত ৩টি করে ফাস্ট ট্র্যাক কোর্ট করতে হবে'। 'নির্যাতিতাকে ৬ মাসের মধ্যে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। 'নির্যাতিতাকে ৫০ লক্ষ টাকা সাহায্য ও সরকারি চাকরির ব্যবস্থা'। 'নির্যাতিতার মৃত্যু হলে পরিবারকে ৫০ লক্ষ টাকা সাহায্য দিতে হবে'। 'মৃত নির্যাতিতার পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দিতে হবে'। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের






















