RG Kar News: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পরিষেবা স্বাভাবিক করার আবেদন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর হাসপাতালে পৌঁছলেন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। অধ্যক্ষর সঙ্গে কথা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার। সিবিআইকে সব ধরনের সহায়তা করার আশ্বাস। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পরিষেবা স্বাভাবিক করার আবেদন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার।
আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা। অভিযুক্তদের সবাইকে গ্রেফতার করতে হবে। এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালেন রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। এদিন NRS মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকিট ইস্যু হলেও, বন্ধ ছিল আউটডোর পরিষেবা। আগামীকাল স্বাধীনতা দিবসের ছুটি। কবে আউটডোর খুলবে, তা জানা নেই। হয়রানি সত্ত্বেও এই প্রতিবাদে চিকিৎসকদের পাশেই আছেন রোগীরা।
আর জি কর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি চেস্ট ডিপার্টমেন্টের প্রধানের। 'সেমিনার হলের চাবি থাকত নার্সদের কাছে। ঘটনার দিন বিকেল ৫টা পর্যন্ত সেমিনার হলে ক্লাস চলেছে। রাত ৮.৩০টার পর বন্ধ করে দেওয়া হয় সেমিনার হল। ক্লাস হয়ে যাওয়ার পর সেমিনার হল বন্ধ করে দেওয়া হয়। রাতে সেমিনার হল কে খুলেছে, বলতে পারব না', মন্তব্য চেস্ট ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর।
























