Sealdah Accident: একঘণ্টারও বেশি সময় ব্যহত পরিষেবা, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল
শিয়ালদা স্টেশনের কাছে কারশেডমুখী খালি ট্রেনের সঙ্গে রানাঘাট লোকালের ধাক্কা। লাইনচ্যুত কারশেডগামী ট্রেন। ক্ষতিগ্রস্ত চালকের কেবিন। শিয়ালদা মেন লাইনে ট্রেন চলাচল ব্যাহত। দাঁড়িয়ে পড়েছে একাধিক ট্রেন। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। রেল সূত্রে খবর, ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে রানাঘাট লোকাল ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে খালি ট্রেন কারশেডের দিকে যাচ্ছিল। শিয়ালদা স্টেশন ছাড়ার পরেই দুটি ট্রেনের পাশাপাশি ধাক্কা লাগে। হতাহতের খবর নেই। কীভাবে দুর্ঘটনা জানতে তদন্ত কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। একঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার পর, ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। কীভাবে দুর্ঘটনা জানতে তদন্ত কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।




















