Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ABP Ananda LIVE : দেখুন মানতেই হবে, আমাদের রাজ্যের অসুখটা অত্যন্ত জটিল এবং পুরনো, ডাক্তারি ভাষায় যাকে বলে, ক্রনিক ডিজিজ। তার সঙ্গে আবার দুর্নীতির ক্যান্সার ছড়িয়ে পড়েছে শরীরের কোনায়-কোনায়। আমাদের ডাক্তারবাবু নামী ক্লিনিকাল অঙ্কোলজিস্ট বটে, কিন্তু রোগের এই অবস্থায় তাঁর প্রেসক্রিপশনে কতটা দ্রুত কাজ হবে? এই চ্যালেঞ্জের মুখেই দাঁড়িয়ে আছেন, আমার পরের বক্তা, ডক্টর ইন্দ্রনীল খাঁ। এমনিতে উত্তর থেকে দক্ষিণ, রোগের স্বরূপ, বিস্তর দেখেছেন ইন্দ্রনীল। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে MBBS, তারপর কলকাতা মেডিক্যাল কলেজ থেকে MD. আর এই অঙ্কোলজিস্টের রাজনীতির অঙ্কটা, দুহাজার ছাব্বিশে এসে দিব্যি মিলিয়ে দিয়েছে বেহালা-পশ্চিম কেন্দ্র। হয়তো তিনি স্বাস্থ্যমন্ত্রী হবেন, বা হয়তো অন্য কোনও দফতর, কিন্তু তাঁর দল কি এই রাজ্যের স্বাস্থ্যে যে ঘুঘুর বাসা, দুর্নীতি, স্বজনপোষণ, কাটমানি, নর্থবেঙ্গল লবি, বা থ্রেট-কালচার নিরাময় করতে পারবে? আমার পরের বক্তা, অবশ্যই ইন্দ্রনীল খাঁ।

















