SSC News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট
SSC Recruitment News: চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা ৩১ অগাস্ট। ৩১ অগাস্ট পর্যন্ত ডেডলাইন। 'SSC-র নিয়োগ প্রক্রিয়া (SSC Recuritment Process) সম্পূর্ণ হওয়ার পথে। প্রক্রিয়া শেষ না করতে না পারলে উচ্চ আদালতের কাছে আবেদন', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। সিলেবাস কমিটি তৈরি হয়েছে, তাঁরা যে সিদ্ধান্ত নেবে, সেভাবেই সিলেবাস তৈরি হবে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী। "সুপ্রিম কোর্টের রায়ের (Supreme Court Verdict) ভিত্তিতে যে এসএসসি হয়েছিল, যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। কাজ দ্রুততার সঙ্গে চলছে", বললেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন (Dipak Barman)। আর কী বললেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন? শুনে নিন বিস্তারে।

















