Enforcement Directorate: সুজয়কৃষ্ণর হাতেই তিনটি কোম্পানিরই নিয়ন্ত্রণ, তদন্তে লেনদেন সংক্রান্ত আরও চাঞ্চল্য়কর তথ্য়
ওয়েলথ উইজার্ড প্রাইভেট লিমিটেড, আর্কাইভ কনসালটেন্সি ও SD কনসালটেন্সি, তিনটি কোম্পানিরই নিয়ন্ত্রণ ছিল সুজয়কৃষ্ণর হাতে। ইডি সূত্রে দাবি, জেরায় একথা স্বীকার করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। আগেই এই সংস্থার ডিরেক্টররা দাবি করেছিলেন, কোম্পানির সবকিছু ঠিক করতেন 'কাকু'ই। তদন্তে উঠে এসেছে লেনদেন সংক্রান্ত আরও বেশ কয়েকটি চাঞ্চল্য়কর তথ্য়।
কুন্তল ঘোষের অ্য়াকাউন্ট থেকে সুজয়কৃষ্ণর অ্য়াকাউন্টে ৫ লক্ষ টাকা ঢুকে ২ দিন পর ফেরত গিয়েছে কুন্তলের কাছে। এই ট্র্য়ানজাকশনের কারণ কী? ইডি সূত্রে দাবি, এর কোনও সদুত্তর দিতে পারেননি সুজয়কৃষ্ণ। সুজয়কৃষ্ণকে চাকরি বিক্রির ৭০ লক্ষ টাকা নগদ দেওযা হয়েছিল, কোন কাজে তা ব্য়বহার করা হয়েছে? তা খোঁজ করছেন আধিকারিকরা

















