এক্সপ্লোর

DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari on DA Hike : ভবানীভবন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী DA ও পুজোর মাসের বেতন নিয়ে বড় ঘোষণা করলেন। কবে পাবেন এই টাকা? মুখ্যমন্ত্রী জানান, তিনি এই বিষয় নিয়ে অর্থসচিব ও অর্থমন্ত্রীকে বলে দিয়েছেন।

কলকাতা: বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর একের পর এক বিষয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করছে বিজেপি সরকার। নির্বাচনের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই মতই কাজ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারে আসার পর যে যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, তার মধ্যে অন্যতম রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি। পূর্বতন সরকারের সময় বহু আন্দোলন হয়েছে এটি নিয়ে, কিন্তু ১৫ বছরে কোনও লাভ হয়নি কর্মীদের। তাই ক্ষমতায় এসেই DA বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় বর্ধিত ডিএ ও পুজোর মাসে বেতন নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। 

পুজোর আগেই বেতন ও ২০ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং, এই বছর দুর্গাপুজোর আগেই বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি অর্থসচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি। পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও ২০ শতাংশ অ্যাডিশনাল দিতে।’ 

শুভেন্দু অধিকারী আরও জানান, '' পুলিশ কর্মীদের অর্থনৈতিক অবস্থায় খারাপ। গোটা ভারত যখন সপ্তম বেতন কমিশনের অন্তর্গত, তখন আপনারা কিছু পাননি। আমরা কমিশন গঠন করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে সপ্তম পে কমিশন চালু করে দেব।'' '' ভারত সরকারের সঙ্গে ৪২ শতাংশ DA গ্যাপ ছিল। একদিনে পারব না, সময় দিতে হবে। ২০ শতাংশ ডিএ অক্টোবর মাসে পাবেন। আমি অর্থ সচিবকে বলেছি যে, পুজোর আগে পুজোর মাসের বেতন দিতে আর সঙ্গে ২০ শতাংশ DA দিতে। ''

আরও পড়ুন - সিন্ডিকেট থেকে কাটমানি, নিজের এলাকার দুর্নীতি রুখতে ফোন করুন এই সব নম্বরে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে নতুন বেতন কমিশন এবং ডিএ বৃদ্ধি নিয়ে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশার প্রেক্ষিতেই সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের দাবির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হয়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার জন্য সপ্তম বেতন কমিশন গঠনের প্রক্রিয়াও এগোচ্ছে। ইতিমধ্যেই এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কমিশনের 'টার্মস অব রেফারেন্স' বা কাজের পরিধি ও দায়িত্বের খসড়া প্রস্তুত হয়েছে। বর্তমানে খসড়া চূড়ান্ত হয়ে কমিশনও গঠন করা হয়েছে। কমিশন তার সুপারিশ তৈরির কাজ শুরু করে দিয়েছে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।  

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget