Calcutta High Court: ক্ষমতাসীন ব্যক্তিদের প্রশ্রয় ছাড়া এত কোটি কোটির দুর্নীতি সম্ভব না: অমৃতা সিন্হা
Calcutta High Court: অভিষেক-কুন্তলকে ৫০ লক্ষ টাকা জরিমানা করে কড়া পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিন্হার। 'তদন্তে বাধা ও অফিসারদের সন্ত্রস্ত করার উদ্দেশ্যেই রায় পুনর্বিবেচনার আবেদন'। 'বিচারপতি গঙ্গোপাধ্যায় তদন্তকারীদের হয়রানি থেকে রক্ষার জন্যই এমন নির্দেশ দিয়েছিলেন'। 'অপরাধীদের আড়াল করতেই তদন্ত প্রক্রিয়ায় বিলম্ব করানো হয়েছে'। শুরুতেই এই কৌশল কড়া হাতে দমন করতে হবে'। 'দমন না করলে ভবিষ্যতেও একই কৌশলে অন্যান্য তদন্ত একই কারণে বিঘ্নিত হতে পারে'। 'ভবিষ্যতে যাতে আর কেউ এহেন চেষ্টা না করে সেই জন্যই দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানা করা হয়েছে'। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতার ক্ষেত্রে লজ্জিত হওয়ার কোনও কারণ থাকা উচিত নয়'। 'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দাঁত-নখ বের করে তদন্তের বিরোধিতা করার চেষ্টা করে যাচ্ছেন'। 'তদন্ত থেকে না পালিয়ে তাঁর উচিত তদন্তের মুখোমুখি হয়ে স্বচ্ছতার সঙ্গে বেরিয়ে আসা'। অভিষেক-কুন্তলকে জরিমানার নির্দেশনামায় উল্লেখ বিচারপতি অমৃতা সিন্হার।





















