Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
ABP Ananda LIVE : টিটাগড়ে বেআইনি আধার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস। পয়সা দিলেই বেআইনিভাবে তৈরি হয়ে যেত আধার, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট। সাইবার প্রতারণা মামলার তদন্তে বেআইনি কারবারের পর্দাফাঁস। টিটাগড় স্টেশনের পাশে রমরমিয়ে চলছিল বেআইনি কারবার । বেআইনিভাবে তৈরি হত আধার, ভোটার, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট। ভোটার কার্ডে একজনের নাম, আরেক জনের ঠিকানা! আমডাঙার থানার অভিযানে গ্রেফতার ১। উদ্ধার বায়োমেট্রিক যন্ত্র, ফিঙ্গার প্রিন্ট ও আই স্ক্যানার, ডেস্কটপ, ল্যাপটপ। বেআইনি কারবারের নেপথ্যে বড়সড় চক্র, অনুমান পুলিশের।
আরও খবর...
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, অর্থমন্ত্রীর সুরেই নিন্দা পুরমন্ত্রীর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, অর্থমন্ত্রীর সুরেই নিন্দা পুরমন্ত্রীর। স্বপন দাশগুপ্তর পর এবার যাদবপুরকাণ্ডে সরব অগ্নিমিত্রা পাল। 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাইরের ছেলেরা ঢুকে এমব্লেম ভেঙে দিল। যে দলেরই হোক, আমরা সমর্থন করি না, যা করার বাইরে করুন।বিজেপি সরকারের আমলে অনিলায়ন, মমতায়ন চলবে না', যাদবপুর কাণ্ডে কড়া বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের।





















