Kalyan Banerjee | দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ? TMC news
ABP Ananda LIVE : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণের নেমে যাওয়া ঘিরে জল্পনা। মমতার সঙ্গে কথা বলার পরে কিছুক্ষণ বসে নেমে গেলেন কল্যাণ । দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় 'অভিমান'। দীর্ঘ বক্তৃতা দেওয়ায় সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ কল্যাণ? কেউ কিছু বলেনি, অসুস্থতার জন্য আগেই বেরিয়ে গিয়েছিলাম। হঠাৎ মঞ্চ ছাড়া নিয়ে ঘনিষ্ঠমহলে দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের: সূত্র।
NEET প্রশ্নফাঁসে কংগ্রেসের বিক্ষোভ, রাহুল- প্রিয়াঙ্কাকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, উত্তপ্ত দিল্লি
নিটের প্রশ্নফাঁসের বিরুদ্ধে যন্তর মন্তরে লাঠিচার্জের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কারা। টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে প্রিয়াঙ্কাকে তুলল পুলিশ। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এভাবে বিক্ষোভ দেখানো যায় না, দাবি কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা নিটে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দিল্লিতে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। সোমবার সংসদ অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল নয়াদিল্লি। মঙ্গলবার তার সরাসরি আঁচ পৌঁছল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের কাছে। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে সেখানে পৌঁছে গেলেন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, অখিলেশ যাদবরা। ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পুলিশ ধর্না তুলতে এলে বাধল খণ্ডযুদ্ধ। মাটিতে শুয়ে পড়েন রাহুল গান্ধী। সেখান থেকে তাঁকে টেনে হিঁচড়ে পাঁজাকোলা করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। টানতে টানতে নিয়ে যাওয়া হয় প্রিয়ঙ্কা গান্ধীকেও।





















