এক্সপ্লোর
TMC: 'তৃণমূলের অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গিয়েছে', নয়া পোস্টার নিয়ে মন্তব্য অধীরের
দক্ষিণের পর এবার উত্তর। সুকিয়া স্ট্রিটে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন কাটআউট। তাতে লেখা, পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে এদিন এই কাটআউট দেখা যায়। কাটআউটে লেখা ২৮ নম্বর ওয়ার্ড বাংলা সিটিজেন্স ফোরামের নাম। এর আগে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এবং একাধিক জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের ফ্লেক্স দেখা যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল না। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "তৃণমূলের অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গিয়েছে।"
জেলার
কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















