Ananda Sokal: আমডাঙায় খুন তৃণমূল পঞ্চায়েত প্রধান, ঘটনাস্থল থেকে উদ্ধার ৪-৫টি তাজা বোমা
জয়নগরের পর আমডাঙা। তৃণমূল অঞ্চল সভাপতিকে গুলি করে খুনের পর এবার তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আমডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মণ্ডলের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৪-৫টি তাজা বোমা। বৃহস্পতিবার ভরসন্ধেয় ভরা হাটের মধ্যেই তৃণমূল প্রধানের গাড়ি ঘিরে পরপর বোমা ছোড়ে দুষকৃতীরা। পুলিশ সূত্রে খবর, রেকি করেই এই হামলা। গত পঞ্চায়েত নির্বাচনের পর দলের হুইপ অগ্রাহ্য করে আমডাঙার প্রধান পদে বসেছিলেন রূপচাঁদ মণ্ডল। তাঁর বিরুদ্ধে টাকা দিয়ে প্রধান হওয়ার অভিযোগ তোলেন খোদ আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। তবে কি শাসকদলের গোষ্ঠীকোন্দলেই প্রধানের ওপর হামলা? উঠছে প্রশ্ন।






















