Baruipur Murder: ‘রাত সাড়ে ৯টা থেকে ভোর ৪টে পর্যন্ত কাটা হয় উজ্জ্বর চক্রবর্তীর দেহ’, খবর পুলিশ সূত্রে। Bangla News
বারুইপুরে হাড়হিম করা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ‘রাত সাড়ে ৯টা থেকে ভোর ৪টে পর্যন্ত কাটা হয় উজ্জ্বর চক্রবর্তীর দেহ’। ‘করাত দিয়ে ৬ টুকরো করা হয় উজ্জ্বল চক্রবর্তীর দেহ’। ‘বাড়িতে কয়েকদিন আগে কাঠের কাজ করেন মিস্ত্রিরা’। ‘সেই করাত দিয়েই বাবার দেহ কাটে জয় ও তাঁর মা শ্যামলী’ । দিল্লির শ্রদ্ধা-হত্যার ঘটনা দেখেই খুন করে দেহ লোপাটের ছক!। ‘মাকে সঙ্গে নিয়েই শৌচাগারে বাবার দেহ টুকরো করে ছেলে’। ‘দেহ টুকরো করে ৩ বারে সরানো হয় প্রাক্তন নৌসেনা কর্মীর দেহাংশ’। ‘প্রথমবার মাকে নিয়ে সাইকেলে চাপিয়ে দেহাংশ পুকুরে ফেলে আসে ছেলে’। পরে আরও ২ বার একাই সাইকেলে দেহাংশ নিয়ে ফেলে আসে জয়: সূত্র। মাথা থেকে পেট ও পা উদ্ধার হলেও এখনও মেলেনি উজ্জ্বল চক্রবর্তীর হাত ও কোমর। খুন ও তথ্যপ্রমান লোপাটের অভিযোগে মা ও ছেলের বিরুদ্ধে মামলা রুজু





















