Weather Forecast: কালীপুজোয় ঘূর্ণিঝড়ের আশঙ্কা, উত্তর আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত। Bangla News
কালীপুজোয় অশনি সঙ্কেত। ঘূর্ণিঝড়ের আশঙ্কা। উত্তর আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে। ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সোমবারের মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। শনিবার রাতের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।রবিবার থেকে সমুদ্রে যাওয়া নিষেধ। অন্যদিকে, আজই বাংলা থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা। উত্তর-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বাড়বে। আগামী কয়েকদিনে আবহাওয়ার বদল হবে।

















