এক্সপ্লোর
SLST Meet:চাকরি চেয়ে হাজার দিন পার, ব্রাত্যর বৈঠকে কাটছে জট?ABP Ananda LIVE
কুণাল ঘোষের মধ্যস্থতায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিপ্রার্থীরা। বিকাশ ভবনে প্রায় ২ ঘণ্টা ধরে শিক্ষামন্ত্রী-আন্দোলনকারী বৈঠক। বৈঠকে এসএসসির চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। সদর্থক আলোচনা, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দাবি চাকরিপ্রার্থীদের। সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ করার আশ্বাস, খবর সূত্রে। ৫ হাজার ৫৭৮জনের চাকরি নিয়ে আইনি দিক খতিয়ে দেখার আশ্বাস, শোনা যাচ্ছে সে কথাও। ২২ ডিসেম্বর ফের চাকরিপ্রার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বৈঠক।
জেলার
কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
আরও দেখুন





















