আনন্দ লাইভ: রাজ্যসভায় নাটকীয় ইস্তফা দীনেশের, মেদিনীপুরে পরিবর্তন যাত্রায় অংশ নিলেন শুভেন্দু
রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi) । এবিপি আনন্দকে তিনি বলেন, "আর পাপের ভাগীদার হব না। গালাগালি আমাদের সংস্কৃতি নয়। বাংলায় হিংসা চলতে পারে না।" আজ রাজ্যসভা থেকে ইস্তফা দেন এই তৃণমূল সাংসদ। 'দমবন্ধ হয়ে আসছে, এভাবে কাজ করা যাচ্ছে না', রাজ্যসভায় জানান তিনি। তিনি বলেন, "দলে এখন দম বন্ধ হয়ে আসছে। আমি আমার মনের কথা শুনছি, আর চুপ করে থাকতে পারছি না।" তিনি যোগ করেন, "যেভাবে বাংলায় কাজ হচ্ছে, তা তিনি মেনে নিতে পারছেন না। তাই এতদিনে তিনি তাঁর অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েছেন। পাশাপাশি তিনি মানুষের জন্য কাজ করতে চান তিনি। এবার বেসুরো বনগাঁ উত্তরের বিধায়ক ও বিজেপি (BJP) নেতা বিশ্বজিৎ দাস (Biswasjit Das)। প্রকাশ্যে সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। 'মতুয়াদের ব্যবহার করে রাজনীতি করছেন, শান্তনু এখন ব্ল্যাকমেল করছেন' বলেন বিশ্বজিৎ। এই প্রসঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'অপেক্ষা করুন, বিজেপিতে অনেকেই বেসুরো হবেন।' অন্যদিকে শীতলকুচিতে হুমকি দিয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, '৫ বছর তৃণমূল নেতাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না।' মঙ্গলকোটে জনসভায় 'খেলা হবে' স্লোগান নিয়ে হল গান। মঞ্চে বসে তাল দিলেন অনুব্রত। মেদিনীপুরে আমতলা থেকে রাঙ্গামাটি পর্যন্ত পরিবর্তন যাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী।





















