আনন্দ লাইভ: কমিশনের নিষেধাজ্ঞা, প্রতিবাদে ধর্না Mamata Banerjee-র
অনভিপ্রেত মন্তব্যের জেরে তাঁর প্রচারে ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। সেই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক আখ্যা দিয়ে গাঁধী মূর্তির পাদদেশে আজ প্রায় চার ঘণ্টা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিবাদ জানালেন ছবি এঁকে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
শীতলকুচিকাণ্ড নিয়ে কয়েকদিন ধরেই তোলপাড় হচ্ছে রাজ্য-রাজনীতিতে। আগামীকাল কোচবিহার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত চারজনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রীর এই সফরকে কটাক্ষ করেছে বিজেপি।
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশন। বিষয়টি গুরুতর তাই আলাদা করে হাবড়ার বিজেপি পার্থীকে নোটিস পাঠানো হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।





















