Mamata Purulia Rally: ‘সংসার আমি তৈরি করি, কে প্রার্থী ভুলে যান’, পুরুলিয়ায় মমতা
পুরুলিয়ায় পারার পর কাশীপুরে (Kashipur) নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘পুরুলিয়ার জনসমাগম থেকে ব্রিগেডের কথা মনে পড়ে যাচ্ছে। কে প্রার্থী হল কে না হল ভুলে যান, সংসার আমি তৈরি করি। আদিবাসীদের জমি দখল করে কিছু হবে না। সব বন্ধ করে দিলে মানুষের চলবে কী করে? রেলের বেসরকারিকরণ করতে দেব না আমি, বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব। আগে মিথ্যা কথা বলে সাংসদকে জিতিয়েছিল বিজেপি। জয়পুরে নির্দল প্রার্থীকে সমর্থন করছে তৃণমূল, নির্দল প্রার্থীকেই ভোট দিন। বিহার থেকে পুরুলিয়ায় আসার সময় দুই পরিযায়ী শ্রমিক মারা যান। আমরা থাকলে পুরুলিয়ার ছেলেদের এবার আর বাইরে যেতে হবে না। এখানে ২০০০ কোটির প্রকল্পের ভাবনা রয়েছে। বিধবাদের ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। বহিরাগতদের বাংলা দখল করতে দেবেন না। ঝাড়খণ্ডে আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে বিজেপি। বাইরের গুণ্ডা দেখলেই হাতা-খুন্তি নিয়ে রুখে দাঁড়ান মা-বোনেরা’।





















