West Bengal Assembly Election 2021: প্রচারে নয়া চমক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় ‘খেলা হবে’ গান প্রকাশ তৃণমূলের
কলকাতা: প্রচারে নয়া চমক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় ‘খেলা হবে’ গান প্রকাশ তৃণমূলের।
ভোটমুখী বঙ্গে ইতিমধ্যে সুপারহিট খেলা হবে স্লোগান। বিভিন্ন দলের কর্মী, সমর্থকদের পর তাবড় নেতাদের মুখেও শোনা যাচ্ছে যে স্লোগান। একের পর এক জনসভা থেকে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে যে স্লোগান। এবার তাঁরই পরিকল্পনাই ভোটপ্রচারে নতুন চমক দিল রাজ্যের শাসকদল। তারা সামনে আনল ‘খেলা হবে’ গান। প্রখ্যাত গায়ক তথা তৃণমূল সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন গেয়েছেন যে গানটি।
গানের কথা-
খেলা হবে, খেলা হবে রে
ভাগো রে ভাগো রে ভাগো রে
বিজেপি ভাগো রে
বিজেপিকে কেউ চায় না।
দেখা হবে, খেলা হবে
তৃণমূল জিতবে রে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা খেলা হবে, দেখা হবে স্লোগান জুড়ে বিজেপিকে কটাক্ষ ও তৃণমূলের জেতার প্রত্যাশাও বর্ণিত হয়েছে যেখানে।






















