West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
ABP Ananda LIVE : ফাইল লোপাটের আশঙ্কা, কড়া নির্দেশ মুখ্যসচিবের। 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে'। 'যেন কেউ কোনও ফাইল যেন না পোড়াতে পারে'। 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে'। সমস্ত সরকারি অফিস নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের । বিভাগীয় প্রধান, সচিবদের ব্যক্তিগতভাবে দায়িত্ব নিতে নির্দেশ।
প্রবল গেরুয়া ঝড়ের মধ্যেও দাপট ফিরহাদের, নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৫৬ হাজারের বেশি ভোটে জয়ী
যে যত বড় মন্ত্রী, তাঁর তত বড় হার হয়েছে।" কিছুক্ষণ আগেই এই মন্তব্য করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাজ্যজুড়ে কার্যত প্রবল গেরুয়া ঝড়। একাধিক হেভিওয়েট প্রার্থী পরাস্ত। শশী পাঁজা, ব্রাত্য বসু, উদয়ন গুহ-দের মতো ওজনদার মুখও জিততে পারেননি। অবশ্য এই আবহেও নিজেদের দাপট অব্যাহত রেখেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক বর্ষীয়ান নেতা। সেই তালিকায় সদ্য সংযোজন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম 'আস্থাভাজন' ফিরহাদ হাকিমের নাম। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী । নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংয়ের থেকে ৫৬ হাজার ৮০টি বেশি ভোটে এগিয়ে জয়ী হন ফিরহাদ। তাঁর প্রাপ্ত ভোট ১ লক্ষ ১ হাজার ২২৬।কলকাতা বন্দর কেন্দ্রে ১৯ রাউন্ড গণনা শেষ। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। ভোটারদের বিশ্বাস জিতে নিজের দাপট দেখিয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত ভোট- ১ লক্ষ ১ হাজার ২২৬। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী রাকেশ সিংহ। তিনি পেয়েছেন ৪৫ হাজার ১৪৬টি ভোট। প্রসঙ্গত, জামিন পাওয়ার পরেই তাঁকে এবার টিকিট দিয়েছিল বিজেপি। তাও আবার ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দর থেকে। জেল থেকে বেরিয়েই তিনি হুঙ্কার দিয়েছিলেন। বলেছিলেন, 'কলকাতা পোর্টের দাউদ ইব্রাহিম, মিনি পাকিস্তানের দাউদ ইব্রাহিমকে হারাব।





















