West Bengal Election 2021: রামমন্দিরের শিলান্যাসে মতুয়াদের জল গ্রহণ করা হয়নি, বিজেপিকে আক্রমণ অভিষেকের
‘বিজেপি নেতাদের গুটখার থুথুতে বাংলার লোহায় জং ধরবে না। অমিত শাহ বলছেন তৃণমূলকে উৎখাত করবেন। পদ্মফুল রেখে দিলে শুকিয়ে যায়। ঘাসফুল যত কাটবে তত বাড়বে। কয়েকজন গদ্দারকে নিয়ে ভাবছে বাংলা জয় করবে। টিভিতে যাঁদের টাকা নিতে দেখা গেছে তাঁরা আমায় তোলাবাজ বলছে। বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। পদ্মের থেকে টাকা নিন, জোড়াফুলে ভোট দিন। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছে বিজেপি। রামমন্দিরের শিলান্যাসে মতুয়াদের জল গ্রহণ করা হয়নি। অমিত শাহ বলছেন সোনার বাংলা তৈরি করবেন। আগে সোনার উত্তরপ্রদেশ তৈরি করে দেখান। আজ থেকে ‘দিদির দূত’ কর্মসূচি শুরু হল। এখনও খেলা শুরুই হয়নি, মাঠে নামব। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে মাথানত করবেন না,’ বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।





















