এক্সপ্লোর
ধর্মঘটে সামিল হওয়ায় কাটোয়া কলেজের চার অধ্যাপকের কর্মজীবন থেকে একদিন কেটে নেওয়ার সিদ্ধান্ত
সংশোধিত নাগরিক আইন থেকে শুরু করে জাতীয় নাগরিকপঞ্জি-সহ একাধিক ইস্যুর বিরোধিতায় গত ৮ জানুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে এবার বিপাকে পড়লেন পূর্ব বর্ধমানের কাটোয়া কলেজের চার অধ্যাপক। তাঁরা হলেন, ইতিহাসের অধ্যাপিকা টুপুর বন্দ্যোপাধ্যায়, ইংরাজির অধ্যাপক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সায়েদ আবুল কাদের ও রসায়নের অধ্যাপক কেদারনাথ মিত্র। তাঁদের দাবি, ধর্মঘটের দিন কলেজে এলেও তাঁরা কেউ হাজিরা খাতায় সই করেননি। ৪ অধ্যাপকের কর্মজীবন থেকে একদিন কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এমনকী এই চারজনের এক দিনের বেতন কেটে নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে উচ্চশিক্ষা দফতরে। আর এই পরিস্থিতিতে অধ্যক্ষের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছেন অধ্যাপকরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কলেজের অধ্যক্ষ। পাল্টা উত্তর দিয়েছেন অধ্যাপকরাও। আর এ নিয়ে শুরু হয়েছে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। সূত্রের খবর, এই চারজন অধ্যাপকই বাম সংগঠনের সঙ্গে যুক্ত।
বাংলা
দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















